সিপিআইএমের উদ্যোগেও যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপিত দেশের স্বাধীনতা দিবস

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-

সারা দেশের সাথে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত দেশের ৭৭ তম স্বাধীনতা দিবস। সরকারি বেসরকারি উদ্যোগে মঙ্গলবার সকালে জাতীয় পতাকা উত্তোলনসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় দিবসটি। বিভিন্ন রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সিপিআইএম দলের উদ্যোগেও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত স্বাধীনতা দিবস। দলীয়ভাবে মূল অনুষ্ঠানটি হয় আগরতলা মেলার মাঠ স্থিত দশরথ দেব স্মৃতি ভবনে। সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন পার্টির রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। একই সাথে দলীয় পতাকা উত্তোলন করেন পার্টির সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য নারায়ণ কর। দিবসটি পালনের তাৎপর্য তুলে ধরে এদিন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন, দেশবাসীর কাছে এই দিনটি অত্যন্ত গৌরব জনক দিন। স্বাধীনতা সংগ্রামীরা যে লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে স্বাধীনতা অর্জনে তাদের জীবন বিসর্জন দিয়েছেন, আজকের স্বাধীনোত্তর ভারতবাসী তাদের আশা-আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য শপথ গ্রহণের দিন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...