বাংলাদেশের জাতীয় শোক দিবস পালিত আগরতলায়

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভারতের ৭৭ তম স্বাধীনতা দিবসে গোটা ভারতবাসী তথা ত্রিপুরাবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেছেন আগরতলা স্থিত বাংলাদেশ সহকারি হাইকমিশনের সহকারি হাইকমিশনার আরিফ মোহাম্মদ| একই সঙ্গে এদিন সহকারী হাইকমিশনার অফিসে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়। এই কর্মসূচির অঙ্গ হিসেবে জাতীয় পতাকা অর্ধ নরমিতকরণ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের শাহাদত বরণকারী সদস্যদের আত্মার সদগতি কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। পাশাপাশি বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীবর্গের বাণী পাঠ করা হয়। পরবর্তীকালে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ , জাতির পিতার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও কর্মধারার উপর প্রামাণ্যচিত্র প্রদর্শন ও দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...