বাইপাস রোডে দুষ্কৃতিকারীদের হানা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সম্প্রতি দুষ্কৃতকারীদের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে বিশালগড় বাইপাস রোডে। বৃহস্পতিবার আগরতলা থেকে উদয়পুর যাওয়ার পথে কিষাণ দত্ত এবং তার সহকর্মীকে বিশালগড় বাইপাস রোডে দুষ্কৃতকারীদের হাতে হেনস্থার শিকার হতে হয়। কোনক্রমে প্রাণে বেঁচে বিশালগড় থানায় গিয়ে আত্মরক্ষা করেছে । সংবাদে প্রকাশ, কিষান দত্ত ও তার সহকর্মী রাতে আগরতলা থেকে উদয়পুর ফেরার পথে একদল দুষ্কৃতিকারী গাড়ি নিয়ে তাদের পিছনে ধাওয়া করে। পরে তারা উপায়ান্তর না পেয়ে সোজা বিশালগড় থানায় এসে গাড়ি পার্কিং করেছে। অভিযোগ প্রায়ই বিশালগড় বাইপাস রোডে এ ধরনের ঘটনা সংঘটিত হচ্ছে।পুলিশি নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ এই রোডে যাতায়াতকারী মানুষজন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...