Connect with us

Uncategorized

দুর্বল বুথ গুলিকে চিহ্নিত করেই স্বশক্তি করন অভিযান করা হবে : রাজীব

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দুই হাজার চব্বিশ লোকসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে তৎপর প্রদেশ বিজেপি।গোটা রাজ্যে বুথ স্তরে সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে ৭ দিনের কর্মসূচি হাতে নিয়েছে। যেই কর্মসূচির নাম দেওয়া হয়েছে বুথ স্বশক্তি করন অভিযান। শুক্রবার রাজধানীর টাউন হলে আয়োজন করা হয়েছে শক্তি কেন্দ্র বিস্তারক প্রশিক্ষণ শিবিরের। এখানে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, যে সমস্ত বুথে সাংগঠনিক শক্তি দুর্বল রয়েছে সে সমস্ত বুথ গুলিকে চিহ্নিত করেই বুথ স্বশক্তি করন অভিযান করা হবে। যাতে করে ২০২৪ লোকসভা নির্বাচন বিজেপি দলের কাছে আরও সহজতর হয়ে ওঠে। এদিনের প্রশিক্ষণ শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্বভারতীয় বিজেপি সম্পাদক অরবিন্দ মেনন। শ্রী মেনন, বক্তব্য রাখতে গিয়ে বুথ স্তরে সাংগঠনিক শক্তি বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেছেন।