এনএসএস ইউনিটের উদ্যোগে আয়োজিত সপ্তাহব্যাপি বিশেষ শিবির উপলক্ষে অনুষ্ঠিত হলো এক রক্তদান শিবির

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-তীব্র তাপদেহের মধ্যে জনজীবন একপ্রকার বিপর্যস্ত। এরপরেও প্রাকৃতিক এই দুর্যোগকে মোকাবেলা করে জনজীবন যেন চলছে স্বাভাবিক গতিতেই। এই অবস্থায় স্কুল কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীদের সঠিক দিশা দেখানোর লক্ষ্যে চালু রয়েছে জাতীয় সেবা প্রকল্প তথা এন এস এস। এই প্রকল্পের অধীনে বিভিন্ন স্কুলের স্কুলে চলছে এখন বিশেষ সপ্তাহব্যাপী শিবির। শিবির গুলিতে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা নানা বিষয়ে শিক্ষা নিয়ে আগামী দিন সঠিক পথে চলার চেষ্টা করছেন। নিজেদের শিক্ষা অর্জনের পাশাপাশি সমাজ সেবামূলক কাজেও অংশ নিয়ে থাকেন তারা। তা আরো একবার প্রত্যক্ষ করা গেল সোমবার আগরতলা সখিচরণ বিদ্যানিকেতনে। স্কুলের এনএসএস ইউনিটের উদ্যোগে আয়োজিত সপ্তাহব্যাপি বিশেষ শিবির উপলক্ষে এদিন অনুষ্ঠিত হলো এক রক্তদান শিবির। মহতি এই কর্মসূচির উদ্বোধন করলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। ছিলেন এনএসএসের রাজ্য অধিকর্তা সহ স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক সুধীর মজুমদার, বর্তমান প্রধান শিক্ষক শুভাশিস বিশ্বাস সহ আরো অনেকে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...

ধর্মনগর উপনির্বাচন: ৪ মে গণনা, প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার ৫৬-ধর্মনগর বিধানসভা...