রাজ্যের দৃষ্টিহীনদের বিভিন্ন দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে দপ্তরের মন্ত্রী নিকট প্রতিনিধি মূলক ডেপুটেশন প্রদান

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের দৃষ্টিহীনদের বিভিন্ন দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে এবার সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী নিকট প্রতিনিধি মূলক ডেপুটেশন দিল অল ত্রিপুরা ব্লাইন্ড এসোসিয়েশন। এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিঠুন সাহার নেতৃত্বে পাঁচজনের প্রতিনিধিদন সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রীর সাথে দেখা করে তাদের দাবি সনদ সম্বলিত স্মারকলিপি তুলে দেন। মন্ত্রী দাবি গুলির যুক্তিকতা স্বীকার করে আগামীদিন প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার আশ্বাস দেন বলে জানালেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক। সংগঠনের দাবি রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে দৃষ্টিহীনদের শূন্য পদ গুলি বিশেষ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে পূরণ করা, সিলেবাস অনুযায়ী দৃষ্টিহীন শিক্ষার্থীদের ব্রেইল বইয়ের ব্যবস্থা, দৃষ্টিহীনদের ভাতার পরিমাণ ৫ হাজার টাকা করা সহ মোট ১৬ দফা দাবি নিয়েই সোমবার সোচ্চার হল অল ত্রিপুরা ব্লাইন্ড এসোসিয়েশন। পূর্ব ঘোষণা অনুযায়ী এদিন এসোসিয়েশনের ৫ সদস্যের এক প্রতিনিধি দল মহাকরণে গিয়ে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী টিংকু রায়ের সাথে দেখা করে তাদের দাবি সনদ সম্বলিত স্মারকলিপি তুলে দেন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...