ভূমি পূজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হল পুলিশ মহা নির্দেশক কার্যালয়ের নতুন পাকা ভবন নির্মাণের কাজ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সচিবালয় সংলগ্ন এলাকাতে গড়ে উঠতে চলেছে অত্যাধুনিক ব্যবস্থাপনা সম্পন্ন রাজ্য পুলিশের মহা নির্দেশকের নতুন কার্যালয়। প্রায় এক একর জমিতে কয়েক কোটি টাকা ব্যয়ে তৈরি করা হবে সরকারি এই নতুন ভবনটি। এতে করে একই ছাদের তলায় স্বরাষ্ট্র দপ্তরের যাবতীয় কাজ করা সম্ভব হবে। রবিবার ভূমি পূজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হল পুলিশ মহা নির্দেশক কার্যালয়ের নতুন পাকা ভবন নির্মাণের কাজ। একপ্রকার ধর্মীয় রীতি মেতে মেনে পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে ভূমি পূজা করলেন রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহা নির্দেশক অমিতাভ রঞ্জন সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। এদিনের এই অনুষ্ঠানে ভূমি পূজা ও ফলক উন্মোচনের পর মুখ্যমন্ত্রী আরক্ষা কর্মীদের দেওয়া অভিবাদন গ্রহণ করেন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...