তথ্যসংস্কৃতি দপ্তর ও ডুকলি পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে সুলতান শাহ দরগা সংহতি মেলার আয়োজন

Date:

রাজ্যের জাতি উপজাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব অংশের মানুষ প্রতিনিয়ত বিশেষ প্রার্থনা সভায় মিলিত হয় আনন্দনগর সুলতান শাহ দরগায়। তাই এই সুলতান শাহ দরগাকে ঘিরে প্রতিবছরই সেখানে আয়োজন করা হয় সংহতি মেলার। এবারও যেন তার ব্যতিক্রম নয়। প্রশাসনিক উদ্যোগে আয়োজিত এই মেলা দীর্ঘদিন ধরেই চলছিল তিনদিনের। এবার থেকে সেই মেলার সময়সীমা বৃদ্ধি করা হল। রাজ্য সরকারের তথ্যসংস্কৃতি দপ্তর ও ডুকলি পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত এবারের এই সুলতান শাহ দরগা সংহতি মেলা চলবে টানা পাঁচ দিন। আগামীকাল সোমবার পাঁচ দিন ব্যাপী এই সংহতি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী রামপ্রসাদ পাল। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত থাকবেন পশ্চিম জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস সহ আরো বিশিষ্ট জনেরা। রবিবার মেলা প্রাঙ্গণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান ঢুকলি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অজয় কুমার দাস।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...