কর্পোরেটর অভিষেক দত্তের নেতৃত্বে এলাকার অলিগলিতে পদ্মফুলের দেওয়াল লিখন

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নির্বাচন কমিশন এখনো রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেনি। এরপরেও গুরুত্বপূর্ণ এই নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে সব কটি রাজনৈতিক দল। এখন পর্যন্ত ভোট প্রচারে এগিয়ে রয়েছে শাসক দল বিজেপি। বিধানসভা ভিত্তিক সভা সমাবেশ থেকে শুরু করে বাড়ি বাড়ি ভোট প্রচার চলছে এখন জোর কদমেই। এখনই থেমে নেই দলের নির্বাচিত প্রতিনিধি থেকে শুরু করে কার্যকর্তারা। রাজ্যে দ্বিতীয়বারের মতো বিজেপি সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে এখন বদ্ধপরিকর শাসকদল। আর সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে প্রচারের অঙ্গ হিসেবে চলছে দিকে দিকে দেওয়াল লিখনও। রবিবার সরকারি ছুটির দিন এমনটাই দেখা গেল আগরতলা পৌর নিগমের ১৮ নং ওয়ার্ডের অন্তর্গত দূর্গা চৌমনি এলাকায়। স্থানীয় কর্পোরেটর অভিষেক দত্তের নেতৃত্বে এদিন চলে এলাকার অলিগলিতে পদ্মফুলের দেওয়াল লিখন। আর এই দেওয়াল লিখনকে ঘিরে দলীয় কার্যকর্তাদের মধ্যে লক্ষ্য করা গেল ব্যাপক উৎসাহ উদ্দীপনা।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...