রেড রোজ ক্লাবের নতুন ভবনের উদ্বোধন হল রবিবার

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা কৃষ্ণনগরস্থিত সুপারি বাগান এলাকার রেড রোজ ক্লাবের নতুন ভবনের উদ্বোধন হল রবিবার। আর এই নতুন ভবন উদ্বোধন উপলক্ষে এদিন ক্লাব কর্মকর্তারা আয়োজন করে এক স্বেচ্ছা রক্তদান শিবিরের। ক্লাবের নতুন ভবন ও মেগা রক্তদান শিবিরের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর ভাস্বতি দেববর্মা, ক্লাবের সভাপতি শংকর ভট্টাচার্য, সম্পাদক নন্দলাল বণিক সহ স্থানীয় বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে উপস্থিত থেকে এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার বিগত সরকারের সমালোচনা করে বলেন রাজ্যের ক্লাবগুলি আগে ভালো কিছু করার পরিবেশ ছিল না।। এখন সেই পরিবেশ তৈরি হয়েছে। ২০১৮ সালে বিজেপি সরকার আসার পর গোটা রাজ্য জুড়ে একটা মহল তৈরি হয়েছে। বিগত দিন ক্লাব ছিল একটা ভয়ের জায়গা। আর এখন সেই ক্লাব হয়েছে আশ্রয়স্থল।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...