Connect with us

Uncategorized

মুখ্যমন্ত্রী উন্নত গো ধন প্রকল্পের সফল বাস্তবায়ন হয়েছে গোটা রাজ্যে : সেক্রেটারী

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের পশুপালন দপ্তর কিছু দিনের মধ্যে মোট ৬৭ জন আধিকারীক পদে নিয়োগ করার উদ্যোগ নিয়েছে। এই নিয়োগ হবে সরাসরি টি পি এস সির মাধ্যমে।রাজ্যের এ আর ডি ডি দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারী শুক্রবার মহাকরণে দপ্তরের বিভিন্ন কর্মকান্ড নিয়ে আয়োজিত এক সাংবাদিক সন্মেলন একথা জানান। সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন দপ্তরের অন্যান্য আধিকারিকরাও। তিনি আরো জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী উন্নত গো ধন প্রকল্পের সফল বাস্তবায়ন হয়েছে গোটা রাজ্যে।সাফল্যের দিক থেকে এই প্রকল্পে লাভবান হয়েছেন বহু গোপালক। সাংবাদিক সন্মেলনে দাবী করেছেন দপ্তরের সচিব।