বর্তমান শাসকেরা ক্ষমতায় আসার আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তার একটিও রুপায়ন করেনি : মানিক দে

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বর্তমান শাসকেরা ক্ষমতায় আসার আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তার একটিও রুপায়ন করেনি। বছরে পঞ্চাশ হাজার চাকরি, অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করন, ঘরে ঘরে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা।অথচ একটা প্রতিশ্রুতিও তারা রক্ষা করতে পারেনি। শুক্রবার আগরতলায় সিআইটিইউ রাজ্য দপ্তরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের কাজকর্মের তীব্র সমালোচনা করে এই অভিযোগ করে প্রাক্তন শ্রম মন্ত্রী তথা সি আই টি ইউ রাজ্য সভাপতি মানিক দে জানান, সি আই টি ইউ সব সময় শ্রমজীবী অংশের মানুষের পাশে রয়েছে। তাদের দাবি-দাওয়া নিয়ে প্রতিনিয়তই রাস্তায় রয়েছেন সংগঠনের কর্মীরা। এই অবস্থায় শ্রমজীবী অংশের মানুষের জরুরী বেশ কিছু দাবীকে সামনে রেখে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে আগরতলা শহরে শ্রমিক সমাবেশ সংঘটিত করা হবে। তিনি এদিন অভিযোগ করে বলেন করোণাকালীন সময়ে স্বাস্থ্য দপ্তরে অনিয়মিত কর্মচারীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন। অতিরিক্ত কাজ করানো হলেও তাদেরকে অতিরিক্ত কোন পয়সা বা মজুরি দেয়া হয়নি। শুধু তাই নয় গত পাঁচ বছরে এই শ্রমিকদের কোন মজুরি পর্যন্ত বৃদ্ধি পায়নি। গত কয়েকদিন আগে মিড ডে মিল ওয়ার্কারদের মজুরি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিন্তু বর্ধিত এই অর্থ আদৌ তারা পাবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...