বটতলা বাজারে পুর নিগম কর্তৃক উচ্ছেদ প্রতিবাদে ব্যবসায়ী সমিতির ২৪ ঘণ্টা বনধ এর ডাক

Date:

অবৈধভাবে ফুটপাত দখল কারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযানে নেমে এবার ব্যবসায়ীদের রোষানলে পড়লেন আগরতলা পৌর নিগম কর্তৃপক্ষ। মঙ্গলবার বটতলা থেকে দশমি ঘাট যাওয়ার রাস্তার দুপাশে বেশ কিছু দোকান বুলডোজার চালিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। একই সাথে এদিন ভাঙ্গা হয় বেশ কয়েকটি নেশা কারবারীর দোকান। অভিযোগ কোন ধরনের আগাম নোটিশ না দিয়েই অনৈতিকভাবে সেদিন বুলডোজার চালিয়ে ভাঙ্গা হয় দোকানগুলি। যা মেনে নিতে পারছেন না বাজারের ব্যবসায়ীরা। পৌর নিগমের এধরনের কাজের প্রতিবাদ জানিয়ে বুধবার সকাল থেকে শুরু হল বটতলা বাজারে চব্বিশ ঘন্টার বনধ। প্রতিবাদস্বরূপ এই বনধে সামিল হলেন বাজারের সব অংশের ব্যবসায়ীরা। শুধু তাই নয় ব্যবসায়ীদের দোকানের উপর পুর নিগম কর্তৃক অনৈতিক ভাঙচুরের প্রতিবাদে ব্যবসায়ীরা আগরতলা শহরে প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংঘটিত করল। মিছিলটি বটতলা থেকে বের হয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। প্রতিবাদ মিছিলে ও ব্যবসায়ীদের উপস্থিতি ছিল বেশ চোখে পড়ার মতো।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...