নেশার ঠেকদাতাদের মদত যোগাচ্ছে বিরোধীরা :দীপক মজুমদার

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বেআইনি দখলদার ও নেশার ঠেকদাতাদের মদত যোগাচ্ছে মানিক সরকার আশীষ সাহারা।বেআইনি দখলদারদের নিয়ে ঘৃণ্য রাজনীতিতে বিরোধী দলনেতা বললেন মেয়র দীপক মজুমদার। প্রদেশ বিজেপি মোর্চার উদ্যোগে শুরু হয়েছে বস্তি সম্পর্ক অভিযান। কেমন আছে তপশিলি জাতি ভুক্ত শ্রেণীর মানুষরা। গত সাড়ে চার বছরে তাদের জীবন জীবিকার মানোন্নয়ন কি হয়েছে।সরকারি বিভিন্ন প্রকল্প গুলির সুযোগ-সুবিধা তপশিলি জাতি অংশের মানুষের মধ্যে কতটুকু পৌঁছেছে। ইত্যাদি বিভিন্ন বিষয়ের খোঁজখবর নিতে বিভিন্ন বস্তিতে সোজাসুজি খোঁজখবর নিতে চষে বেড়াচ্ছেন দলীয় প্রতিনিধিরা। বুধবার রাজধানীর ভট্ট পুকুর কালিটিলা রবিদাস পাড়ায় তপশিলি জাতি অংশের মানুষদের খোঁজখবর নিতে বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযান করেছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। শ্রী মজুমদার এদিন বটতলা বাজারের বেআইনি উচ্ছেদ প্রসঙ্গে বনধকে কেন্দ্র করে সাংবাদিকদের প্রশ্নোত্তরে জানান , উচ্ছেদকে কেন্দ্র করে ঘৃণ্য রাজনীতি করছে বিরোধীরা। তারা সরকারের পাশে না দাড়িয়ে বেআইনি দখলদার ও নেশার ঠেকদাতাদের সঙ্গ দিচ্ছে। মেয়র দীপক মজুমদার এদিন আরও বলেন , পুর নিগাম স্থানীয় ক্লাব , বাজারের ব্যবসায়ী সমিতি সবার সাথে আলোচনা করেই বেআইনি নেশার ঠেকগুলিকে ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। এলাকাবাসীর স্বার্থেই আগরতলা পুর নিগম কাজ করেছে। এদিনের বস্তি সম্পর্ক অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কর্পোরেটর অভিজিৎ মল্লিক ও বাপি দাস প্রমূখ।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...