৫২ বছর বয়সের এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার

Date:

শুক্রবার সকালে আগরতলা পূর্ব থানার অন্তর্গত চিত্তরঞ্জন রোড এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রদেশ ভবনের সামনে থেকে পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা উদ্ধার করে এক ব্যক্তির মৃতদেহ। জানা গেছে মৃত ব্যক্তির নাম স্বপন গোস্বামী। বয়স ৫২ বছর। বাড়ি আগরতলা শহরতলী পূর্ব আড়ালিয়া এলাকায়। স্থানীয়রা প্রথম প্রত্যক্ষ করেন যে তৃণমূল কংগ্রেস ভবনের সামনে এক ব্যক্তি অস্বাভাবিক অবস্থায় পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে প্রত্যক্ষদর্শীরা খবর দেন পুলিশ ও দমকল বাহিনীর কর্মীদের। তারা ঘটনাস্থলে পৌঁছার আগেই মৃত ব্যক্তির বাড়ির লোকজন ছুটে আসে। পরে দমকল বাহিনীর কর্মীরা স্বপনকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। ময়নাতদন্তের রিপোর্টেই স্পষ্ট হবে মৃত্যুর আসল রহস্য।

Share post:

Subscribe

Popular

More like this
Related

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...

ধর্মনগর উপনির্বাচন: ৪ মে গণনা, প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার ৫৬-ধর্মনগর বিধানসভা...