পানীয় জলের দাবিতে পথ অবরোধ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শুখা মরসুম শুরু হতে গ্রাম পাহাড়ে তীব্র পানীয় জলের সংকট দেখা দেয়। আর এই পানীয় জলের সংকট দূরীকরণের যখন প্রশাসনিকভাবে হেলদোল থাকে না, সেই সময় তৃষ্ণার্ত মানুষজনেরা দফায় দফায় বিক্ষোভ প্রদর্শন করে। এতেই যখন সমস্যার সমাধান নেই তাই বাধ্য হয়েই ভুক্তভোগী জনগণ রাস্তায় নামেন। এবারের ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গা রেল ব্রিজ সংলগ্ন এলাকায়।
ঘটনার বিবরনে জানা যায়,, মাইগঙ্গা রেল ব্রিজ সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে পানীয় জলের তীব্র সঙ্কট চলছিল। পানীয় জলের তীব্র সঙ্কটের ব্যাপারে এলাকার জনগণ কয়েকবার স্থানীয় নেতা-নেতৃত্ব থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনের আধিকারিক’কে জানালেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোন ধরনের কর্ণপাত করে নি বলে অভিযোগ স্থানীয়দের। তাই নিরুপায় হয়েই এই এলাকার স্থানীয় জনগণ শুক্রবার পানীয় জলের দাবিতে মাইগঙ্গার রেল ব্রিজ এলাকায় পথ অবরোধে শামিল হয় । দীর্ঘ প্রায় এক ঘন্টা যাবত চলে এই অবরোধ। পরে রাস্তা অবরোধের খবর পেয়ে অবরোধ স্থলে ছুটে যায় তেলিয়ামুড়া থানার পুলিশসহ এলাকার স্থানীয় নেতৃত্ব। তারা আন্দোলনকারীদের সাথে কথা বলে কিছুদিনের মধ্যে তাদের এই সমস্যা সমাধানের ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করার আশ্বস্ত দিলে পথ অবরোধ মুক্ত হয়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...