যুব মোর্চার প্রবাস কার্যক্রম শুরু

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২০২৩ এর নির্বাচনকে সামনে রেখে ভারতের জনতা যুব মোর্চার ত্রিপুরা প্রদেশ কমিটির উদ্যোগে একই দিনে ৬০ টি বিধানসভায় শনিবার থেকে শুরু হয়েছে দুইদিন ব্যাপী কার্যক্রম। এদিন পানিসাগর বিধানসভার অন্তর্গত রুয়া ও পূর্ব রুয়া গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের সাথে সরকারের উন্নয়নমূলক কাজগুলো নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা যুব মোর্চার প্রদেশ কমিটির সম্মানিত স্পোর্টস ইনচার্জ রাহুল ভট্টাচার্জী, প্রদেশ যুব মোর্চার সদস্য রুপম দেব, পানিসাগর যুব মোর্চার মন্ডল সভাপতি রাজন দাস ।এদিকে এদিন পানিসাগর মন্ডলের অধিনে জলাবাজার কালী মন্দিরে পূজা ও যজ্ঞ করে প্রবাস কার্যক্রম শুরু হয় ।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...