Connect with us

Uncategorized

মেয়রের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎকার সহকারি হাইকমিশনারের

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
আগরতলা পৌর নিগমের মেয়রের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হলেন সহকারি হাইকমিশনার মোঃ আরিফ হোসেন। শনিবার দুপুরে পৌরনিগমের কার্যালয়ে গিয়ে মেয়র দীপক মজুমদার ও ডেপুটি মেয়র মনিকা দেব দত্তের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হলেন তিনি। সাক্ষাৎকারে বিভিন্ন বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে গঠনমূলক আলোচনা হয়। আলোচনায় উঠে আসে আগরতলা আখাউড়া কাটাখাল সংস্কারের কাজের অগ্রগতি নিয়ে। একই সাথে হাওড়া নদীর সংস্কারের বিষয় নিয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা হয়। পড়ে মেয়র ও বাংলাদেশ সরকারি হাইকমিশনার লিচুবাগান স্থিত। অ্যালবার্ট এক্কা পার্ক পরিদর্শন করেন। পরিদর্শনকালে তাদের সফর সঙ্গী ছিলেন আগরতলা প্রেসক্লাবের সম্পাদক প্রণব সরকার পৌর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সহ আরো অনেকে। নতুন ভাবে তৈরি করা এই পার্ক পরিদর্শন করে এদিন মুগ্ধ বাংলাদেশের সহকারি হাইকমিশনার সহ অন্যান্যরা।