স্পোর্টস স্কুলের হোস্টেল থেকে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
মঙ্গলবার সাত সকালে আগরতলা শহরতলী বাধারঘাট স্থিত ত্রিপুরা স্পোর্টস স্কুলের ছাত্রীদের আবাসন থেকে উদ্ধার এক ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ। মৃত ছাত্রীর নাম সুপ্রিয়া দেবনাথ। বাড়ি চাম্পামুরা সেকেরকোট এলাকায়। গত পাঁচ বছর থেকেই সুপ্রিয়া স্পোর্টস স্কুলের ছাত্রী। স্কুলের দশম শ্রেণীতে পাঠরত সুপ্রিয়া পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সাথে যুক্ত। এদিন হোস্টেল থেকে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য দেখা দেয় গোটা এলাকায়। স্পোর্টস স্কুলের আবাসনে ছাত্রীর ঝুলন্ত মৃতদেহের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় এডি নগর থানা ও পশ্চিম মহিলা থানার পুলিশ। পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। এদিকে হোস্টেলে মেয়ের ঝুলন্ত মৃতদেহের খবর পেয়ে ছুটে আসে সুপ্রিয়ার মা-বাবা সহ পরিবারের লোকজন। তারা যে অবস্থায় মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেল, তাতে করে তার মৃত্যু নিয়ে অনেকটা সন্ধিহান তারা। তাদের অভিযোগ সুপ্রিয়াকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...