আত্মনির্ভরের আহ্বান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমার

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
ড্রাইভিং চালানোর প্রশিক্ষণের শেষে মঙ্গলবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কলেজ পড়ুয়া ছাত্রীদের হাতে তুলে দেওয়া হল শংসাপত্র। একই মঞ্চে এদিন উদ্বোধন হলো সদর জেলার অন্তর্গত বিভিন্ন স্ব সহায়ক দলের মহিলাদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবির। ন্যাশনাল ড্রাইভিং স্কুল আয়োজিত এই শংসাপত্র বিতরণ ও প্রশিক্ষণ শিবিরের সূচনা অনুষ্ঠান উপলক্ষে এদিন আয়োজন করা হয় এক স্বেচ্ছা রক্তদান শিবিরও। গকুলনগর স্থিত উত্তম ভক্ত চৌমুহনী এলাকায় আয়োজিত এদিনের এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। উপস্থিত ছিলেন ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশন ও সিপাহীজলা জেলা প্রশাসনের আধিকারিকরা। এদিনের এই অনুষ্ঠানে অংশ নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন দেশের প্রধানমন্ত্রী যুবকদের আত্মনির্ভর করে তোলার জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছেন। প্রকল্পগুলিকে কাজে লাগিয়েই নিজেকে আত্মনির্ভর করে তুলতে হবে বেকারদের।

Share post:

Subscribe

Popular

More like this
Related

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...

ধর্মনগর উপনির্বাচন: ৪ মে গণনা, প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার ৫৬-ধর্মনগর বিধানসভা...