প্রধানমন্ত্রীকে অভিনন্দন চিঠি মহিলা মোর্চার

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-আদিবাসী সম্প্রদায়ের একজন মহিলা এখন দিল্লির রাইসিনা হিলসের বাসিন্দা তথা দেশের প্রথম নাগরিক। একজন মহিলাকে দেশের প্রথম নাগরিক তথা রাষ্ট্রপতি হিসেবে মনোনীত করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়ে ধন্যবাদ সূচক চিঠি দিলেন রাজ্যের মহিলা মোর্চার কর্মীরা।
মোদির সদিচ্ছাতেই আজ একজন আদিবাসী সম্প্রদায়ের মহিলা দেশের রাষ্ট্রপতি। তাই একজন মহিলাকে দেশের প্রথম নাগরিক তথা রাষ্ট্রপতি হিসেবে মনোনীত করার জন্য মোদিকে অভিনন্দন জানিয়ে ধন্যবাদ সূচক চিঠি দিলেন রাজ্যের মহিলা মোর্চার কর্মীরা। শনিবার সারা রাজ্য থেকে প্রচুর সংখ্যক ধন্যবাদ সূচক চিঠি দেওয়া হয় প্রধানমন্ত্রীকে। আগরতলায় কেন্দ্রীয়ভাবে এই চিঠি প্রেরণ কর্মসূচির নেতৃত্ব দেন সংগঠনের রাজ্য সভানেত্রী ঝর্ণা দেববর্মা। এই কর্মসূচি প্রসঙ্গে এদিন শ্রীমতি দেববর্মা সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন, জীবনে অনেক লড়াই সংগ্রাম করে আজ এই জায়গায় এসেছেন দেশের ১৫ তম রাষ্ট্রপতি। একজন মাতৃ শক্তিকে এভাবে রাষ্ট্রপতি হিসাবে মনোনীত করার অন্যতম ব্যক্তি হলেন প্রধানমন্ত্রী।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...