ছাত্র সংগঠনের কর্মসূচি আগামীকাল

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- আগরতলা টাউন হলে রবিবার অনুষ্ঠিত হবে উপজাতি ছাত্র ইউনিয়নের রাজ্যভিত্তিক সাংগঠনিক কনভেনশন। এদিন সকালে পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদানের মধ্য দিয়ে শুরু হবে কনভেনশনের কাজ। কনভেনশনে অতিথিদের মধ্যে উপস্থিত থাকবেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকার, সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক রাধা চরণ দেববর্মা এস এফ আই এর সর্বভারতীয় যুগ্ম সম্পাদিকা দীপশিতা ধর। সম্মেলনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৪৫০ প্রতিনিধি অংশগ্রহণ করবে। একই দিন বিকেলে আগরতলা টাউনহলে এসএফআই ও টি এস ইউর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হবে এক আলোচনা চক্র। আলোচনার বিষয় শিক্ষা বাঁচাও, সংবিধান বাঁচাও, ভারত বাঁচাও। এই শিরোনামে আয়োজিত আলোচনা সভায় বক্তাদের মধ্যে উপস্থিত থাকবেন রাজ্যের প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক মিহির দেব ও এসএফআই সর্বভারতীয় যুগ্ম সম্পাদিকা দীপশিতা ধর। শনিবার বিকেলে আগরতলা মেলার মাঠ স্থিত ছাত্র যুব ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব ও টি এস ইউর কেন্দ্রীয় কমিটির সম্পাদক নেতাজি দেববর্মা।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...