আসন্ন উপনির্বাচনে বিরোধীদের সমথন জানাচ্ছে সিপিআই(এম-এল ) লিবারেশন

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- সোমবার রাজধানী আগরতলা প্রেস ক্লাবে সিপিআই(এম-এল ) লিবারেশন ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিপিআই(এম-এল ) লিবারেশন ত্রিপুরা রাজ্য কমিটির সাধারণ সম্পাদক পার্থ কর্মকার বর্তমান রাজ্য সরকারকে এক হাত নিয়ে বলেন বর্তমানে বিজেপি আইপিএফটি জোট সরকারের আমলে রাজ্যে গণতন্ত্র নেই , আইনের শাসন নেই , ২০১৮ বিধানসভা নির্বাচনের পূর্বে দেওয়া প্রতিশ্রুতি পালনে সম্পূর্ণ ব্যার্থ সরকার , তাছাড়া সাংবাদিকদের উপর আক্রমণ , সংবাদ পত্রের অফিস ভাংচুর ইত্যাদির মত ঘটনা সংঘটিত হয়েছে রাজ্যে। তাই রাজ্যের মানুষ শাসক বিজেপি এই ধ্বংসাত্মক নীতি ও দানবীয় শাসন থেকে মুক্তি পেতে চাইছে তারই পরিপ্রেক্ষিতে রাজ্যের সকল বিরোধী দলকে ঐক্যবদ্ধ হওয়া দরকার বলে জানান তিনি। তার পাশাপাশি তিনি এদিন আসন্ন উপনির্বাচনে ৮ বড়দোয়ালী ও ৬ আগরতলা কেন্দ্রে বিরোধী কংগ্রেসের প্রার্থীদের এবং সুরমা কেন্দ্রে তিপ্রামথার প্রার্থীকে সমর্থন জানাবে সিপিআই(এম-এল ) লিবারেশন বলে জানান তিনি।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...