মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্টাইপেন্ড বৃদ্ধির দাবি ইন্টার্নদের

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- দীর্ঘদিন ধরে সকাল বিকেল মিলিয়ে অক্লান্ত পরিশ্রম করে আসছেন ত্রিপুরা মেডিক্যাল কলেজের ইন্টার্নরা। কিন্তু সেই মোতাবেক পাচ্ছেন না স্টাইপেন্ড , ইন্টার্নদের অভিযোগ দীর্ঘসময় ডিউটি করলেও তাদের স্টাইপেন্ড বাড়ানো হচ্ছে না। তাছাড়া তারা যে স্টাইপেন্ড পান তা একজন দিনমজুরের থেকেও কম। এ অবস্থায় বেশ কয়েক বছর ধরে স্টাইপেন্ড বৃদ্ধি না করলেও বেড়েছে জিনিসপত্রের দাম। তাই মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে আন্দোলনে নামেন ।সোমবার থেকে তারা কর্মবিরতি শুরু করেন।দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে সাফ জানিয়ে দিয়েছেন ইন্টার্নরা।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...