সময়ের দাবি মেনে দলের সাংগঠনিক কাঠামোতে বদল আনতে হবে- সোনিয়া গান্ধী

Date:

জনতার কলম প্রতিনিধিঃ- শুক্রবার রাজস্থানের উদয়পুরে জাতীয় কংগ্রেসের ৩ দিনব্যাপী চিন্তন শিবিরের উদ্বোধন করেছেন সভানেত্রী সোনিয়া গান্ধী । ১৩ থেকে ১৫ মে টানা চলবে এই শিবির । ৪০০ জনের বেশি কংগ্রেস নেতা – কর্মী এই চিন্তন শিবিরে অংশ নিয়েছেন। সাম্প্ৰতিক পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে শূন্য হাতে ফিরতে হয়েছে সোনিয়া – রাহুল গান্ধীদের। এমনকী হাতে থাকা পাঞ্জাবে আম আদমি পার্টির কাছে পরাজিত হতে হয়েছে । এছাড়া ২০২৪ – এর প্রস্তুতি শুরু করতে গেলে এটাই শ্রেষ্ঠ সময় । এই পরিস্থিতিতে দীর্ঘদিন পর কংগ্রেসের এই চিন্তন শিবির যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল । আগামী লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এই চিন্তন শিবির থেকে কংগ্রেস যে দলের আত্মসমীক্ষা এবং সংশোধনের পথে হাঁটবে , সোনিয়া গান্ধীর বক্তব্য থেকেই তা স্পষ্ট । এদিন সোনিয়া বলেন , ‘ সময়ের দাবি মেনে দলের সাংগঠনিক কাঠামোতে বদল আনতে হবে। আমাদের এখন নতুনভাবে কাজ করতে হবে । ‘ এদিন সাংবাদিক বৈঠকে দলের সাংগঠনিক কাঠামোতে আগামী বদলগুলির ইঙ্গিতও দেন কংগ্রেস নেতৃত্ব ।

Share post:

Subscribe

Popular

More like this
Related

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...

ধর্মনগর উপনির্বাচন: ৪ মে গণনা, প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার ৫৬-ধর্মনগর বিধানসভা...