স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব

Date:

জনতার কলম প্রতিনিধিঃ- শুক্রবার নয়াদিল্লিতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে সাক্ষাৎ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও সংগঠন নিয়ে তাদের মধ্যে গভীর আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাছাড়া স্বরাষ্ট্র মন্ত্রীর সাক্ষাৎ করতে পেরে খুশী বলে জানান তিনি। বলা চলে সবকা সাথ , সবকা বিকাশ , সবকা বিশ্বাস ’ – এই মন্ত্রে অনুপ্রাণিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রশাসনিক ব্যবস্থায় এমন এক পরিবর্তন এনেছেন , যার উদ্দেশ্যই হ’ল সার্বিক উন্নয়নের পাশাপাশি দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা। এদিন মুখ্যমন্ত্রী বলেন রাজ্য বিজেপি সরকারের আন্তরিক সহযোগিতায় ত্রিপুরা রাজ্যের মানুষের সার্বিক বিকাশের জন্য কেন্দ্রীয় সরকার কোন ধরনের খামতি রাখেনি । এ রাজ্যের মানুষের কল্যাণে বিভিন্ন প্রকল্প রূপায়ণ করে তা বাস্তবায়নের লক্ষ্যে পর্যাপ্ত পরিমানে টাকা মঞ্জুর করেছে কেন্দ্র সরকার । যে কারণে রাজ্যে একটা গতি চলে এসেছে। কেন্দ্র এবং রাজ্যের ডবল ইঞ্জিন সরকার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে একের পর এক বিভিন্ন জনমুখি প্রকল্প হাতে নিয়ে কাজ করে চলেছে বলে ।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...