সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসে সুখবর পেতে পারেন সরকারি কর্মীরা

Date:

জনতার কলম প্রতিনিধিঃ- এবার মার্চ মাসের পর চলতি বছরে আরও একটা চমক অপেক্ষা করছে সরকারি কর্মীদের জন্য । ২০২২ – এ আরও % একবার বাড়তে চলেছে ডিএ বা ডিয়ারনেস অ্যালাউন্স । সম্প্রতি কেন্দ্রীয় সরকার কর্মীদের জন্য ৩ শতাংশ ডিএ বাড়িয়েছে মোদী সরকার । যদি জুলাই মাসে মহার্ঘ ভাতা ফের সংশোধিত হয় , তবে তা আবারও তিন শতাংশ বৃদ্ধি পেতে পারে বলে সূত্রের খবর । সপ্তম বেতন কমিশনের অধীনে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বছরে পরপর দুবার বৃদ্ধি পায় । প্রথমে জানুয়ারি থেকে জুন মাসের মধ্য এবং দ্বিতীয়বার জুলাই থেকে ডিসেম্বর মাসের মধ্যে । এআইসিপিআই ইনডেক্স যদি বাড়ে , তবে বাড়ানো হয় ডিএ । আর কমে গেলে ডিএ বাড়ার সম্ভাবনাও কমে যায় । সেই এআইসিপিআই ইনডেক্সের সাম্প্রতিক ছবি বলছে , সরকার জুলাই মাসে ডিএ বাড়াতে পারে । বর্তমানে ৩৪ শতাংশ হারে ডিএ পান কেন্দ্র সরকারি কর্মীরা । যদি জুলাইতে কেন্দ্ৰ আরও ৩ শতাংশ ডিএ বাড়ায় তাহলে তবে তা ৩৭ শতাংশ হয়ে যেতে পারে । এই সিদ্ধান্তের ফলে ৫০ লক্ষেরও বেশি সরকারি কর্মী এবং ৬৫ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন বলে জানাচ্ছে ওয়াকিবহাল মহল ।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...