রাজধানীর বনেদী ক্লাব ঐকতান যুব সংস্থার উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রবিবার আগরতলা শান্তিপাড়া ঐক্যতান যুব সংস্থার উদ্যোগে শান্তিপাড়া এলাকায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি তথা সাংসদ মানিক সাহা, নিগমের মেয়র দীপক মজুমদার, আগরতলা পৌর নিগমের ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর রত্না দত্ত সহ অন্যান্যরা। এই দিন রক্তদান শিবিরে মোট ৭৫জন রক্তদাতা রক্ত দিয়েছেন। এদিন বক্তব্য রাখতে গিয়ে সাংসদ ডাঃ মানিক সাহা ক্লাবের উদ্যোগে এ ধরনের সামাজিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং রাজ্যের রক্তস্বল্পতা দূরীকরণে রক্তদানের ভূমিকা তুলে ধরেন তাছাড়া রক্তদান শিবির কে কেন্দ্র করে বিভিন্ন ক্লাব গুলির মধ্যে যে ধরনের প্রতিযোগিতামূলক কর্মকাণ্ড দেখা যায় তা প্রশংসার যোগ্য বলে দাবি করেন। এদিনের রক্তদান শিবির কে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছিল লক্ষণীয়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...