তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কবিগুরুর জন্মদিন উপলক্ষে আয়োজিত হল কচিকাচাদের বসে আঁকো প্রতিযোগিতা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির কাছে বিশেষ একটি নাম। বাংলা সাহিত্যের তিনি একজন উজ্জ্বল নক্ষত্র এবং তাঁর বিশাল সাহিত্য কীর্তির জন্য তিনি বহু বাঙালির রক্তস্রোতে আজও মিশে আছেন। তিনি ছিলেন একাধারে বাঙালি কবি, ঔপন্যাসিক, সঙ্গীতকার, চিত্রশিল্পী, নাট্যকার, ছোটগল্পকার, প্রাবন্ধিক ও দার্শনিক। বাঙালী জাতির এই মহান কবির স্মরনে আজ থেকে শুরু হল উনার জন্মদিন পালন, এদিনটিকে কেন্দ্র করে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত হল শিশুদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। এদিন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সংবাদমাধ্যমকে জানান মহান কবি দার্শনিক অভিনেতা কবিগুরু শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম দিনে এই বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে শিশুদের মধ্যে কবিগুরু রবীন্দ্রনাথের জীবনী নিয়ে থিম দেওয়া হয়েছে তারা এই থিম নিজেদের চিত্রকলা প্রদর্শনী মধ্য দিয়ে তুলে ধরবেন তাছাড়া কচিকাচাদের মধ্যে কবিগুরু সম্বন্ধে জানতে চাওয়া আকাঙ্ক্ষা ছিল লক্ষণীয় বলে জানান।

Share post:

Subscribe

Popular

More like this
Related

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...