উন্নয়নের ক্ষেত্রে কোন বাধা বরদাস্ত করবো না- মেয়র দীপক মজুমদার

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- নির্বাচনের পূর্বে দেওয়া প্রতিশ্রুতি পালনে বদ্ধপরিকর আগরতলা পুরনিগম। তারই অঙ্গ হিসাবে বুধবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে অনুষ্ঠিত হলো প্রথম আলোচনা সভা। এদিনের সভায় উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সহ আগরতলা পুর নিগমের কাউন্সিলররা। এদিনের সভায় মূলত নিজ নিজ এলাকায় উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে কি কি করনীয় এবং সে কাজ করতে গিয়ে সম্মুখীন হওয়া নানা ধরনের সমস্যার সমাধানের ক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হবে বলে জানান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তাছাড়া এদিন তিনি আরো জানান উন্নয়নের ক্ষেত্রে কোন ধরনের বাধা বরদাশ্ত করা হবে না, তারই ফলস্বরূপ রাজধানীতে যে সকল অবৈধ ব্যবসায়ীরা রাস্তার পাশে পসড়া সাজিয়ে বসেছিলেন তাদের উচ্ছেদ করা হয়েছে। কেননা মেয়র দীপক মজুমদার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আগরতলাবাসীকে স্বচ্ছ নাগরিক পরিষেবা প্রদান করার সেদিকে লক্ষ রেখেই কাজ করে চলছেন এবং কোন প্রকার বৈধ ব্যবসায়ীকে উচ্ছেদ করা হচ্ছে না বলেও জানিয়েছেন তিনি।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...