৩ বছর বাদে খোলা হল পার্টি অফিস

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- 2018 সালের বিজেপি আইপিএফটি জোট সরকার আসার পর রাজ্যের বিভিন্ন জায়গায় সি পি আই এম পার্টি অফিস বন্ধ করে দেওয়া হয়েছিল সেরকম প্রতাপগড় অঞ্চল কমিটি পার্টি অফিসেও বন্ধ করে দিয়েছিল শাসক দল। প্রায় তিন বছর পর বুধবার পুনরায় সেই পার্টি অফিসটি খুললেন সিপিআইএম প্রতাপগড় অঞ্চল কমিটির কর্মীসমর্থকরা। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রতাপগড় অঞ্চল কমিটির নারীনেত্রী সংবাদমাধ্যমকে বলেন জোট সরকার আসার পর রাজ্যের বিভিন্ন জায়গার বিরোধীদের পার্টি অফিস ভাংচুর ও অগ্নিদগ্ধ করার পাশাপাশি এই পার্টি অফিসও আগুন দিয়ে পোড়ানো হয়, বুধবার নিজেদের কর্মী সমর্থকরা এবং এলাকার জনগনের সহযোগীতায় এই পার্টি অফিস পরিষ্কার পরিচ্ছন্ন করে পুনরায় খোলা হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। এলাকার জনগনের এধরনের মানসিকতায় বুঝার অপেক্ষা রইলো না যে রাজ্যে এখনও বিরোধী সিপিআইএমের সমর্থক রয়েছে এবং এরা রক্তচক্ষুর ভয়ে স্তিমিত ছিল। কিন্তু ২০২৩ বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই কর্মী সমর্থকরা খোলস ছেড়ে বেরিয়ে আসছে নিজেদের প্রানপ্রিয় দলকে বিজয়ী করার লক্ষে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...