জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বৃহস্পতিবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে অনুষ্ঠিত হল পুর নিগমের প্রথম আলোচনা সভা। এদিনের সভায় উপস্থিত ছিলেন নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত এবং দপ্তরের অন্যান্য আধিকারীকরা। এদিন মেয়র দীপক মজুমদার সংবাদমাধ্যমকে জানান এই বৈঠকে মূলত আগরতলা পুর নিগম বিগত দিনে কি কি কাজ করেছে কি কি কাজ বাকি রয়েছে তাছাড়া আগামীদিনে কি কি কাজ করা হবে এই বিষয়ে আলোচনা করা হবে বলে। তারপর নির্ধারিত সিদ্ধান্তে পৌছানোর পর জানিয়ে দেওয়া হবে বলে জানান।
অনুষ্ঠিত হল আগরতলা পুর নিগমের প্রথম আলোচনা সভা
Date:
