পুর নিগমের সাফাই কর্মীদের দ্বারা সংবর্ধনা জ্ঞাপন নিগমের মেয়র, ডেপুটি মেয়র এবং কর্পোরেটরদের

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজ্যকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সাফাই কর্মীদের ভূমিকা গুরুত্বপূর্ণ তাছাড়া রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী স্মার্ট সিটি প্রকল্পের যে স্বপ্ন সেই স্বপ্নকে সাকার করতে সাফাই কর্মীরা যে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন তা বলার অপেক্ষা রাখে না, বুধবার রাজধানী আগরতলা টাউন হলে আগরতলা পুরো নিগমের সাফাই কর্মীদের উদ্যোগে নিগমের সমস্ত কর্পোরেটর মেয়র এবং ডেপুটি মেয়র কে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন রাজ্যে তথ্য-সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ এবং নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা। এদিন নিগমের সাফাই কর্মীরা মেয়র ডেপুটি মেয়র এবং পুরো নিগমের সমস্ত কাউন্সিলরদের সংবর্ধনা জানান। এদিন মন্ত্রী আরো বলেন সাফাই কর্মীদেরউৎসাহ প্রদানের তাদের পাশে থাকা জরুরী সেদিকে লক্ষ্য রেখে নিগমের মেয়র ডেপুটি মেয়র এবং কাউন্সিলররা নিজেদের দায়িত্ব সোশ্যাল থাকবেন বলে আশা ব্যক্ত করেন। এদিনের অনুষ্ঠানে সাফাই কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...