ফুটবলের জন্য নবনির্মিত মাঠ পরিদর্শনে গেলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী মনোজ কান্তি দেব

Date:

জনতার কলম ত্রিপুরা উদয়পুর প্রতিনিধিঃ- রাজ্যের খেলাধুলার মান বৃদ্ধি করার লক্ষ্যে উদয়পুরের চন্দ্রপুরে নির্মিত হলো ফুটবলের সিন্থেটিক টার্ফের গ্রাউন্ড। বুধবার রাজ্যের ক্রীড়া এবং যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব এই মাঠ পরিদর্শনে যান এবং মাঠের সবদিক খতিয়ে দেখেন। এদিন মনোজ কান্তি দেব সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন এই প্রথম রাজ্যে ফুটবল খেলার জন্য কোন মাঠ নির্মাণ করা হয়েছে ও মাঠের কাজ ও গঠন ভালো হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন এবং এখন এই মাঠ উদ্বোধনের অপেক্ষায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এর হাত ধরে মাঠটিকে উদ্বোধন করে, এই মাঠ উন্মুক্ত করে দেওয়া হবে খেলোয়াড়দের জন্য। তাছাড়া তিনি এদিন আরো বলেন রাজ্যের ফুটবল খেলাকে আরো উন্নততর করার লক্ষ্যেই এই মাঠ নির্মাণ করা হয়েছে বলে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...