ONGC ডিলিং সাইডের জনগণের জায়গার বকেয়া টাকা না দিয়ে চলে যাওয়ার সময় গাড়িসহ অফিসারদের আটক করে আন্দোলনে নামল এলাকার জনগণ

Date:

জনতার কলম প্রতিনিধিঃ- ONGC ডিলিং সাইডের জনগণের জায়গার বকেয়া টাকা না দিয়ে চলে যাওয়ার সময় গাড়িসহ অফিসারদের আটক করে আন্দোলনে নামল এলাকার জনগণ। ঘটনা কমলাসাগর নতুনকলোনি এলাকায়। অভিযোগ দীর্ঘ সাড়ে চার বছর যাবৎ জনগণের জায়গার টাকা না দিয়ে প্রতারণা করে আসছে ওএনজিসি কর্তৃপক্ষ। তাদের দাবি বকেয়া টাকা পরিশোধ না করলে গাড়িসহ অফিসারদের যেতে দেওয়া হবে না। জানা যায় ২০০৮ সালে কমলাসাগর নতুন কলোনি এলাকায় ওএনজিসি পক্ষ থেকে ডিলিং করার জন্য আসে পরবর্তী সময়ে ওই এলাকার 7 জন লোকের কাছ থেকে জায়গা চেয়ে এবং প্রতিমাসে টাকা দেয়া হবে। যথারীতি গত 9 বছর যাবত টাকা দিয়ে আসলেও সাড়ে চার বছর যাবৎ কাউকে সেই জায়গার টাকা দেওয়া হচ্ছে না। আর সেই টাকা না দিয়ে ওএনজিসি কর্তৃপক্ষ বুধবার সকাল বেলা তাদের সমস্ত জিনিসপত্র নিয়ে সেখান থেকে চলে যাওয়ার সময় এলাকার জনগণ জড়ো হয়ে তাদের আটক করে এবং মূল গেটের সামনে বাঁশ দিয়ে বেড়া দিয়ে আন্দোলন করতে থাকে। তাদের বক্তব্য সকলের বকেয়া টাকা পরিশোধ করে যেতে হবে নতুবা তাদের আটক করে রাখা হবে। তানিয়ে দীর্ঘক্ষন আন্দোলনরত থাকলেও কর্তৃপক্ষের কোনো হেলদোল নেই।যদিও সমস্ত গাড়ি সহ অফিসারদের জনগণ আটক করে রেখেছে সকাল থেকে দুপুর বেলা পর্যন্ত।

Share post:

Subscribe

Popular

More like this
Related

মিশন ‘দৃষ্টি’তে সাফল্য: গ্যালাক্সআইকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী মোদী

জনতার কলম ওয়েবডেস্ক :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গ্যালাক্সআই...

বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস আজ, মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় বিশ্বজুড়ে গুরুত্বারোপ

জনতার কলম ওয়েবডেস্ক :- আজ বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস।...

জার্মানিতে মার্কিন সেনা কমানোর ঘোষণা ট্রাম্পের, ইউরোপীয় নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ

জনতার কলম ওয়েবডেস্ক :- জার্মানিতে মার্কিন সেনা উপস্থিতি উল্লেখযোগ্যভাবে...

বিরোধীদের বিরুদ্ধে তোপ রিজিজুর, “গণতন্ত্রের মূল ভিত্তিতেই আঘাত” অভিযোগ

জনতার কলম ওয়েবডেস্ক :- কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী এবং...