তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে কৃষিবিল পুড়ল সংযুক্ত মোর্চা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- তিনটি কৃষি আইন বাতিল, এবং বিদ্যুৎ বিল ২০২০ ও শ্রমিক বিরোধী আইন বাতিলের দাবি নিয়ে রাজ্যে সংযুক্ত মোর্চার পক্ষ থেকে এক কর্মসূচি হাতে নেওয়া হয়। কর্মসূচির অংশ হিসেবে খুশির উৎসব হোলির দিনে সংযুক্ত মোর্চার পক্ষ থেকে তিনটে কৃষি আইন পুড়িয়ে দেওয়া হয়। কেননা হোলি উৎসব খুশির হলেও কৃষকদের জন্য খুশির নয় কৃষকরা কৃষি আইনের প্রতিবাদে দীর্ঘদিন লড়াই-সংগ্রাম চালিয়ে আসছেন তাই তাদের ন্যূনতম অধিকারটুকু ফিরিয়ে দেওয়ার দাবিতে রাজ্য সংযুক্ত মোর্চার পক্ষ থেকে এই কর্মসূচি বলে জানান প্রাক্তন সিপিআইএম পশ্চিম জেলা সম্পাদক পবিত্র কর। তাছাড়া যত দিন অবধি নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এই দাবিগুলি না মেনে নেবেন অর্থাৎ শ্রম বিরোধী কৃষক বিরোধী আইন গুলি প্রত্যাশা করেন ততদিন অবধি তাদের এই লড়াই-সংগ্রাম জারি থাকবে বলে জানান তিনি।

Share post:

Subscribe

Popular

More like this
Related

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...

ধর্মনগর উপনির্বাচন: ৪ মে গণনা, প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার ৫৬-ধর্মনগর বিধানসভা...