রং খেলায় মাতলো জয় জগন্নাথ সেন্টারের সদস্য সদস্যারা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- দোলযাত্রা একটি হিন্দু বৈষ্ণব উৎসব। বহির্বঙ্গে পালিত হোলি উৎসবটির সঙ্গে দোলযাত্রা উৎসবটি সম্পর্কযুক্ত। এই উৎসবের অপর নাম বসন্তোৎসব। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা অনুষ্ঠিত হয়। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, ফাল্গুনী পূর্ণিমা বা দোলপূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির ও গুলাল নিয়ে রাধিকা ও অন্যান্য গোপিনীর সঙ্গে রঙ খেলায় মেতেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি হয়। দোলযাত্রার দিন সকালে তাই রাধা ও কৃষ্ণের বিগ্রহ আবির ও গুলালে স্নাত করে দোলায় চড়িয়ে কীর্তনগান সহকারে শোভাযাত্রায় বের করা হয়। এর পর ভক্তেরা আবির ও গুলাল নিয়ে পরস্পর রঙ খেলেন। দোল উৎসবের অনুষঙ্গে ফাল্গুনী পূর্ণিমাকে দোলপূর্ণিমা বলা হয়। তারই পরিপ্রেক্ষিতে এ দিনটিকে কেন্দ্র করে লাফিং হেলথ জয় জগন্নাথ সেন্টারের সদস্য সদস্যারা রং খেলায় মেতে ওঠেন এবং রাজ্যের সাধারণ জনগণ যেন দিনটিতে সামাজিক দূরত্ব বজায় রেখে রং খেলার আনন্দে যেন মেতে ওঠেন তার আহবান রাখেন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

শাহনওয়াজ হুসেনের কড়া আক্রমণ, “ভোটে হেরে গিয়ে নাটক করছে তৃণমূল”

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আবহেই পুনর্মতদান...

বর্ষার আগে বন্যা মোকাবিলায় ভারত-নেপাল বৈঠক, একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

জনতার কলম ওয়েবডেস্ক :- বর্ষা মৌসুমের আগে বন্যা পূর্বাভাস...

দক্ষিণ ২৪ পরগনায় পুনর্নির্বাচনে দুপুর ১টা পর্যন্ত প্রায় ৫৬% ভোট

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা তুঙ্গে, লেবাননে যুদ্ধবিরতি চাপে

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ায় উত্তেজনা অব্যাহত রয়েছে,...