পুলিশি অভিযানে গাজার নার্সারি ধ্বংস

Date:

সংবাদ প্রতিনিধি ত্রিপুরা বিশালগড়: গোপন সংবাদের ভিত্তিতে বিশালগড় থানার পুলিশ প্রায় দেড় লক্ষ গাজার চারা গাছ ধ্বংস করে। পুলিশ এবং টি এস আর এর যৌথ অভিযানে ধ্বংস হয় গাজার নার্সারি। চরিলাম বিধানসভার রাম ছড়া গ্রাম পঞ্চায়েত এবং বংশী বাড়ি এডিসি ভিলেজ কমিটি এলাকায় এই বিশাল পরিমাণ গাজার নার্সারি ধ্বংস করে পুলিশ এবং টিএসআর। বিশালগড় থানার এসআই বিজয় দাস এবং এস আই বিমল বৈদ্যের নেতৃত্বে এই প্রশাসনিক অভিযান হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী একদিকে নেশামুক্ত ত্রিপুরার ঘোষণা দিচ্ছেন অন্যদিকে নেশা মাফিয়ারা গোপনে গোপনে গাঁজা চাষ করে কোটি কোটি টাকা আয় করছেন। গোপন সংবাদের ভিত্তিতে হানা দেয় আজ বিশালগড় থানার পুলিশ বংশী বাড়ি এবং রাম ছড়া এলাকায়। শনিবার সকাল ৮ ঘটিকায় থেকে অভিযান চলে ১১ ঘটিকায় পর্যন্ত। এই তিন ঘণ্টার অভিযানে দেড় লক্ষ গাজার নার্সারি ধ্বংস করে পুলিশ। যে নার্সারীর আনুমানিক বাজার মূল্য প্রায় ১৫ থেকে ২০ লক্ষ টাকা হবে বলে জানিয়েছে পুলিশ।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...