লক ডাউনে বাজারে লোকজন কম আসায় ক্ষতির সম্মুখীন বাজার ব্যবসায়ীরা

Date:

জনতার কলম,এিপুরা,উদয়পুর প্রতিনিধি :- উদয়পুর শহরের জামতলা, থানা কর্নার, পুরোনো মোটর স্ট্যান্ড সহ বিভিন্ন বাজার গুলিতে প্রতিদিন মরশুমের সুস্বাদু ফল আনারস, তালের আঁটি প্রভৃতি নিয়ে হাজির হচ্ছেন বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা। সেই সাথে এই প্রখর রোদে শরীরকে ঠান্ডা রাখার জন্য রসালো ডাব নিয়ে হাজির ব্যবসায়ীরা। তবে অন্যান্য বছরের তুলনায় এবছর বেচা বিক্রি খুবই মন্দা। যার ফলে মাথায় চিন্তার ভাঁজ ব্যবসায়ীদের। এই ব্যাপারে এক ব্যবসায়ী জানান এবছর আনারস, তালের আটি, ডাব বিক্রি করে লাভের জায়গায় উল্টো ঘাটতি হচ্ছে। লক ডাউন চলায় বাজারে তেমন লোকজন নেই যার ফলে বেচা বিক্রিও নেই। মোহনভোগ থেকে আসা এক আনারস বিক্রেতা রেজ্জাক মিয়া জানান চৌদ্দ টাকা করে আনারস ক্রয় করে দশ টাকা করে আনারস বিক্রি করতে হচ্ছে। ফলন ভালো হলেও উৎপাদন অনুযায়ী বিক্রি নেই যার ফলে প্রচুর আনারসে পচন ধরছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

মিশন ‘দৃষ্টি’তে সাফল্য: গ্যালাক্সআইকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী মোদী

জনতার কলম ওয়েবডেস্ক :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গ্যালাক্সআই...

বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস আজ, মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় বিশ্বজুড়ে গুরুত্বারোপ

জনতার কলম ওয়েবডেস্ক :- আজ বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস।...

জার্মানিতে মার্কিন সেনা কমানোর ঘোষণা ট্রাম্পের, ইউরোপীয় নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ

জনতার কলম ওয়েবডেস্ক :- জার্মানিতে মার্কিন সেনা উপস্থিতি উল্লেখযোগ্যভাবে...

বিরোধীদের বিরুদ্ধে তোপ রিজিজুর, “গণতন্ত্রের মূল ভিত্তিতেই আঘাত” অভিযোগ

জনতার কলম ওয়েবডেস্ক :- কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী এবং...