যাত্রাপুর থানার অভিযানে ধ্বংস ৭ হাজার গাঁজা গাছ

Date:

জনতার কলম আগরতলা প্রতিনিধি :- গাঁজা চাষের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান অব্যাহত রেখেছে যাত্রাপুর থানা। শনিবার সকালে থলিবাড়ি এডিসি ভিলেজ এলাকার জঙ্গলে বিশেষ অভিযানে প্রায় ৭ হাজারের মতো গাঁজা গাছ কেটে ধ্বংস করা হয়।

থানার ওসি সিতি কণ্ঠ বর্ধন জানান, গোপন সূত্রে খবর পেয়ে তাঁর নেতৃত্বে সাব-ইন্সপেক্টর বিজয় চক্রবর্তী, এএসআই তপন দেবনাথ ও কাফুরাই দেববর্মা-সহ একদল TSR জওয়ান নির্দিষ্ট স্থানে অভিযান চালান। সেখানে চারটি পৃথক প্লটে গাঁজা চাষের অস্তিত্ব মেলে। পরবর্তীতে সমস্ত গাছ কেটে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

ওসি আরও জানান, চলতি মৌসুমে এটি অষ্টম দফা গাঁজা কাটিং অভিযান। তিনি বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে সোনামুড়া মহকুমার বিভিন্ন এলাকায় পুলিশ-TSR যৌথ উদ্যোগে গাঁজা বিরোধী অভিযান জোরদার করা হয়েছে। প্রশাসনের দাবি, এতে বেআইনি গাঁজা চাষ অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে।

 

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

অমরপুরে বিজেপির শক্তি প্রদর্শন, ৭০০ ভোটারের যোগদানে নির্বাচনী বার্তা স্পষ্ট

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন এডিসি নির্বাচনকে...

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রাসি ভ্যান ডার ডুসেন

জনতার কলম স্পোর্টসডেস্ক :- দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ব্যাটার রাসি...

অমরপুরে বিজেপির শক্তি প্রদর্শন, ৭০০ ভোটারের যোগদানে নির্বাচনী বার্তা স্পষ্ট

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন এডিসি নির্বাচনকে...

পশ্চিম এশিয়া সংঘাত নিয়ে গুজব ছড়াচ্ছে কিছু মানুষ, জ্বালানির সংকট নেই: রাজনাথ সিং

জনতার কলম ওয়েবডেস্ক :-কেরালার তিরুবনন্তপুরমে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং...