সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীকে কালিমালিপ্ত করার সড়যন্ত্র করছে কেন্দ্রের মোদী সরকার: কংগ্রেস

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ন্যাশনাল হেরাল্ড কেলেঙ্কারি মামলায় সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীকে কালিমালিপ্ত করার সড়যন্ত্র চলছে। এই অভিযোগ তুলে দেশ জুড়ে প্রতিবাদ আন্দোলন আরো জোরালো করতে চাইছে কংগ্রেস। সর্ব ভারতীয় কংগ্রেসের নির্দেশে প্রতিটি রাজ্যে প্রদেশ কংগ্রেসের বৈঠক হয় আন্দোলনের রূপরেখা নিয়ে।

ঙ্গলবার আগরতলায় কংগ্রেস ভবনে হয় ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের কার্যকারী কমিটির বৈঠক। সিদ্ধান্ত হয় ২৫ এপ্রিল থেকে ৩০ মে পর্যন্ত প্রদেশ, জেলা ও ব্লক স্তরে সংবিধান বাঁচাও কর্মসূচি পালিত হবে। এই কথা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। এদিনের কারাকারী কমিটির বৈঠকে বিশিষ্টদের মধ্যে ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন, গোপাল চত্ত রায় সহ অন্যান্যরা।

কংগ্রেসের অভিযোগ, সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীকে কালিমালিপ্ত করার সড়যন্ত্র করছে কেন্দ্রের মোদী সরকার। যদিও তাতে কিছু হবেনা। কিন্তু সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর গুরুত্বপূর্ণ সময় নষ্ট কর হচ্ছে।

ন্যাশনাল হেরাল্ড কেলেঙ্কারি মামলায় তাদের নাম জড়ানোয় দেশ ব্যাপী আন্দোল চালিয়েছে কংগ্রেস। তার উপর ২৫ এপ্রিল থেকে ৩০ মে পর্যন্ত এই আন্দোলন আরো তীব্র করার সিদ্ধান্ত হয়। তাই সেই লক্ষে এখন থেকেই শুরু হলো প্রস্তুতি।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...