জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-সর্বহারা শ্রমিক শ্রেণীর নেতা বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক বিপ্লবের রূপকার মহামতি ভ্লাদিমির ইলিচ লেনিন-এর ১৫৬ তম জন্মদিন পালন করলো সিপিআইএম। মঙ্গলবার এই উপলক্ষে এক অনুষ্ঠান হয় দলের রাজ্য কার্যালয়ে। শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী দল নেতা জিতেন চৌধুরী, প্রাক্তন সাংসদ শঙ্কর প্রাসাদ দত্ত, প্রাক্তন বিধায়ক সুধন দাস, নারী নেত্রী কৃয়া রক্ষিত সহ অন্যান্যরা।
উপস্থিত সবাই মহামতি লেনিন-এর প্রতিকৃতিতে পুষ্পার্য অর্পণ করে শ্রদ্ধা জানান। জিতেন চৌধুরী বলেন, লেনিনের দেখানো পথেই হচ্ছে একমাত্র হাতিয়ার বর্তমান সমাজে যে বৈষম্য এর থেকে উত্তরণের জন্যে। তার দেখানো পথেই সিপিআইএম প্রতিজ্ঞাবধ্য স্বপ্নকে বাস্তবায়িত করার জন্যে। বর্তমান সময়ে লেনিন এর দর্শন ও আদর্শ খুবই প্রাসঙ্গিক বলে মন্তব্ব করেন তিনি। এদিন দলের বিভিন্ন কার্যালয়ে লেনিন এর জন্ম দিবস পালন করা হয়। উল্লেখ্য ১৮৭০ সালের ২২ এপ্রিল জন্ম গ্রহণ করেছিলেন মহামতি লেনিন।