ফের শহর থেকে উদ্ধার নেশাসামগ্রী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানী সহ আশপাশ এলাকায় নেশার রমরমা। ফের শহর থেকে উদ্ধার নেশাসামগ্রী। রাজধানীর নন্দননগর অক্সিলিয়াম স্কুল সংলগ্ন খাকচাং রেসিডেন্সিয়াল কমপ্লেক্সের পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার বিপুল পরিমাণ ফেন্সিডিল। এনসিসি থানার পুলিশ ও জিবি বাজার ফাঁড়ি থানার পুলিশ এই ফেন্সিডিল উদ্ধার করে। খাকচাং রেসিডেন্সিয়াল কমপ্লেক্সের অভ্যন্তরে জঙ্গলে ঘেরা একটি পরিত্যক্ত ঘর রয়েছে।

একটি গাড়ি সেই ঘরের সামনে যায়। জানা গেছে গাড়ি থেকে কিছু বস্তা নামিয়ে সেই ঘরে নেওয়ার ঘটনা প্রত্যক্ষ করেন স্থানীয়রা।স্থানীয়দের সন্দেহ হওয়ায় পুলিশকে খবর দেয়। যথারীতি পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ পরিত্যক্ত ঘর থেকে ৩০-৩৫ টি বস্তা উদ্ধার করে। এতে মজুত ছিল ফেন্সিডিল। পুলিশ ফেন্সিডিল ভর্তি বস্তা গুলি বাজেয়াপ্ত করে। উদ্ধার হওয়া ফেন্সিডিলের বাজারমূল্য আনুমানিক ১০ থেকে ১২ লক্ষ টাকা হবে। তবে গ্রেপ্তারের খবর নেই। পুলিশ মামলা নিয়ে ঘটনার তদন্ত করছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...