৮ লক্ষ টাকার ব্রাউন সুগারসহ পুলিশের জালে আটক রাজীব

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ড্রাগস সহ এক ব্যক্তি পুলিসের জালে। বৃহস্পতিবার ধৃতকে আদালতে সোপর্দ করে পুলিস। মামলা নিয়ে ঘটনার তদন্তে পুলিস।গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম আগরতলা থানা ও রামনগর ফাঁড়ির পুলিশ যৌথভাবে অভিযান চালায় বড়জলা টিআরটিসি এলাকায়। সেখান থেকে বিপুল পরিমাণ ব্রাউনসুগার সহ এক ব্যক্তিকে আটক করে পুলিস।

বুধবার সন্ধ্যায় পশ্চিম আগরতলা থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন বড়জলা টিআরটিসি-র সামনে ব্রাউন সুগার বিক্রি হতে পারে।সেই সংবাদের উপর ভিত্তি করে পশ্চিম আগরতলা থানা ও রামনগর ফাঁড়ির পুলিশ বড়জলা টিআরটিসি-র সামনে উত পেতে বসে।

তখনই ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে আটক করে। ধৃত ব্যক্তির কাছ থেকে প্রায় ১০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। যার বাজার মূল্য আনুমানিক ৮ লক্ষ টাকা। ধৃতের নাম রাজীব দত্ত। বাড়ি কমলাসাগর নতুন কলোনি এলাকায়।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...