পূজার আগে বাজারে মূল্যবৃদ্ধি নিয়ে লোক দেখানো অভিযানে নামলো প্রশাসন 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাজারে বেড়ে চলেছে নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম। অভিযোগ মূল্য নিয়ন্ত্রণে নেই প্রশাসনের কোন কার্যকরী পদক্ষেপ। মাঝে মধ্যে চলে লোক দেখানো অভিযান। বৃহস্পতিবার ফের ময়দানে নামে সদর মহকুমা প্রশাসনের টিম। মূলত ডাল, সরিষার তেল-এর পাইকারি দোকানে অভিযান চালানো হয়।

এদিন বেশ কয়েকটি দোকানে ডাল ও সরিষার তেলের মূল্যের মধ্যে গরমিল পান আধিকারিকরা। সদর মহকুমা প্রশাসনের এক আধিকারিক জানান প্রতিনিয়ত সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে বাজারে অভিযান চালানো হয়। রাজ্যের ১০০ টি স্কুলকে নিয়ে কনজিউমার ক্লাব করা হয়েছে।

তার মধ্যে সদর মহকুমায় ১৫ টি স্কুল রয়েছে। অরুন্ধতীনগর স্কুলে ৫ জন সদস্য রয়েছে। এদিন তাদেরকে নিয়ে মহারাজগঞ্জ বাজারে অভিযান চালানো হয়। অভিযানকালে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। অভিযানকালে বেশ কয়েকটি দোকানে সরিষার তেলের মূল্যে গড়মিল পাওয়া গেছে।

এই বিষয়ে সদর মহকুমা শাসককে রিপোর্ট প্রদান করা হবে বলে জানান আধিকারিকরা। তিনি আরও জানান এইদিন আলু বোঝাই একটি ঠেলা আটক করা হয়েছে। প্রশ্ন উঠছে অভিযানের পরে মূল্য কমছে? সচেতন মহলের প্রশ্ন এসব অভিযান যে কেবল লোক দেখানো তা আর বলার অপেক্ষা রাখে না।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...