রাজধানীর সিটি সেন্টার নয়, এবার মায়ের গমন অনুষ্ঠানের স্থান পরিবর্তন হতে চলছে

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-রাজধানীর সিটি সেন্টার নয়, এবার মায়ের গমন অনুষ্ঠানের স্থান পরিবর্তন হতে চলছে। সম্ভবত তুলসীবতি স্কুলের সামনে হতে যাচ্ছে মায়ের গমন অনুষ্ঠান। বৃহস্পতিবার মায়ের গমন অনুষ্ঠানের জন্য জায়গা ঘুরে দেখলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী , কমিশনার শৈলেশ কুমার যাদব, পশ্চিম জেলার জেলা শাসক ডাঃ বিশাল কুমার সহ অন্যান্য আধিকারিকরা।

সম্প্রতি মায়ের গমন অনুষ্ঠানকে সামনে রেখে প্রস্তুতি বৈঠক হয়। সেই বৈঠকে মুখ্যমন্ত্রী সিটি সেন্টারের সামনের পরিবর্তে তুলসিবতী স্কুলের সামনে মায়ের গমন অনুষ্ঠান করার প্রস্তাব দেন। সেই প্রস্তাব মতো মায়ের গমন অনুষ্ঠানের জন্য বৃহস্পতিবার তারা তুলসিবতী স্কুলের সামনের জায়গা সরেজমিনে ঘুরে দেখেন।

পরে তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী জানান সিটি সেন্টারের সামনের রাস্তা প্রশস্ত কম তাই তুলসিবতী স্কুলের সামনে মায়ের গমন অনুষ্ঠান করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ২২ সেপ্টেম্বর বিকালে সকল ক্লাব সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করা হবে। সেই বৈঠকে মায়ের গমন অনুষ্ঠান কোন জায়গায় করা হবে, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...