আগামীকাল থেকে শুরু হবে প্রদেশ বিজেপির হর ঘর তিরঙ্গা কর্মসূচী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১১ আগস্ট থেকে শুরু হবে প্রদেশ বিজেপির হর ঘর তিরঙ্গা কর্মসূচী। ১১ থেকে ১৩ আগস্ট হবে রাজ্যের সর্বত্র তিরঙ্গা যাত্রা। শনিবার ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানান প্রদেশ বিজেপির সম্পাদক তাপস মজুমদার।

তিনি জানান দলের সর্বভারতীয় কমিটির নির্দেশমতো এবছরও কর্মসূচী নিয়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপি।তাপস মজুমদার জানান ১১ থেকে ১৩ আগস্ট প্রতিটি মণ্ডলে তিরঙ্গা যাত্রা হবে। ১৩ আগস্ট শ্রদ্ধা জানানো হবে বিভিন্ন স্মৃতি সৌধে যারা দেশের স্বাধীনতার জন্য জীবন বলিদান দিয়েছেন তাদের।

এই কর্মসূচীতে বিভিন্ন জায়গায় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী, প্রদেশ বিজেপি সভাপতি সহ দলের কার্যকর্তারা। ১৪ আগস্ট হবে বিভাজন বিভীষিকা বিষয়ক আলোচনা। প্রতি জেলায় হলসভা এবং মোমবাতি মিছিল হবে। ১৩ থেকে ১৫ তারিখ সকলে যাতে বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করেন।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, সম্পাদিকা অজন্তা ভট্টাচার্য।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...