বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ-নির্যাতন বন্ধের দাবিতে সরব হলো আমরা বাঙালী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বর্তমানে বাংলাদেশে সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের উপর আক্রমণ, লুটপাট সহ বিভিন্ন হিংসাত্মক ঘটন ঘটছে। এসব ঘটনা মানবতা বিরোধী এবং মনুষ্যত্ব বিরোধী বলে আখ্যা দিল আমরা বাঙালী। বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে আক্রমণের ঘটনার প্রতিবাদে জানিয়ে বিভিন্ন সংস্থা, সংগঠনের পাশাপাশি সরব আমরা বাঙালী।

শনিবার দলের তরফে আক্রমণের ঘটনা গুলির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এদিন রাজধানীর শিবনগর দলের রাজ্য কার্যালয়ের সামনে হয় বিক্ষোভ কর্মসূচী। দাবি জানানো হয় বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ- নির্যাতন বন্ধের। উপস্থিত ছিলেন দলের রাজ্য কমিটির সচিব গৌরাঙ্গ রুদ্রপাল সহ অন্যরা। এদিন আমরা বাঙালীর কর্মীরা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...