রামনগর বর্ডার এরিয়া থেকে আটক ৩ মহিলা সহ ১২ জন বাংলাদেশী 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অবাধে অবৈধভাবে বাংলাদেশী নাগরিকদের অনুপ্রবেশ ঘটছে রাজ্যে। অভিযোগ প্রতিনিয়ত দালালের মাধ্যে বেআইনি পথে বিভিন্ন সীমান্ত এলাকা ডিঙ্গিয়ে প্রবেশ করছে। কখনও রেল স্টেশন তো কখনও অন্যত্র বাংলাদেশী নাগরিকরা ধরা পড়ছে।

এভাবে ক্রমাগত বাংলাদেশী নাগরিকদের অবৈধভাবে অনুপ্রবেশের ঘটনায় বি এস এফের নজরদারি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। শনিবার রাজধানীর পশ্চিম থানা এলাকায় ৩ মহিলা সহ ১২ জন বাংলাদেশী নাগরিক ধরা পড়ে। পুলিস জানায় গোপন খবরের ভিত্তিতে জয়নগর, রামনগর বর্ডার এরিয়া থেকে তাদের আটক করা হয়।

ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চালানো হয়। রবিবার আদালতে সোপর্দ করা হয়েছে।বাংলাদেশিরা কি কারণে কাদের সাহায্যে ত্রিপুরায় প্রবেশ করেছে তা জানার চেষ্টা করছে পুলিস। এই অভিযানে পুলিসকে সাহায্য করেছে বি এস এফ।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...