টিএফএ পরিচালিত ঘরোয়া বি-ডিভিশন লিগে রবিবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে হলো দু’টি ম্যাচ 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত ঘরোয়া বি-ডিভিশন লিগে রবিবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে দু’টি ম্যাচ হয়। দিনের প্রথম ম্যাচে এন এস আর সি সি খেলতে নামে বীরেন্দ্র ক্লাবের বিরুদ্ধে। ম্যাচটি ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে নেয় উভয় দল। ম্যাচে প্রথম গোলটি করে খেলার ৪২ মিনিটে বীরেন্দ্র ক্লাবের হয়ে চিকনমনি জমাতিয়া।

দ্বিতীয় গোলটি করেন ম্যাচের ৫৩ মিনিটে সজল দাস। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় পুলিশ রিক্রিয়েশন ক্লাব ও কল্যান সমিতি। ম্যাচটি ৩-২ গোলের ব্যবধানে পুলিশ রিক্রিয়েশন ক্লাবকে পরাজিত করে ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কল্যান সমিতি। অন্যদিকে কল্যান সমিতির কাছে পরাজিত হয়ে ৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে লিগ চ্যাষ্পিয়ন দৌড় থেকে অনেকটা পিছিয়ে গেলো পুলিশ রিক্রিয়েশন ক্লাব।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...